শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় যুব শক্তির ৫ নেতার পদত্যাগ

পদত্যাগ করা জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম, যুগ্ম সদস্য সচিব (২) রেজাউল করিম আদিব, সংগঠক রবিউল হাসান ও যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল। ছবি : কালবেলা
পদত্যাগ করা জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম, যুগ্ম সদস্য সচিব (২) রেজাউল করিম আদিব, সংগঠক রবিউল হাসান ও যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল। ছবি : কালবেলা

জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে।

শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পৃথক স্ট্যাটাসে একে একে পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহ্বায়ক (৩) মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম, সংগঠক রবিউল হাসান, যুগ্ম সদস্য সচিব (২) রেজাউল করিম আদিব।

জানা গেছে, প্রথমে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু। তিনি ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অসমর্থতার কথা উল্লেখ করে লিখিত পদত্যাগপত্র ডাকযোগে পাঠানোর কথা জানান। জিতুর পদত্যাগের পরপরই পর্যায়ক্রমে আরও চারজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম আদিব তার স্ট্যাটাসে লেখেন, কর্মী সংগঠনকে বড় করে তোলে সম্মান দিয়ে। পদ যদি সেই সম্মান না দেয়, তা ধরে রাখারও প্রয়োজন নেই। তিনি দাবি করেন, তাকে কমিটিতে যুক্ত করা হয়েছে তার অজান্তে।

যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরল অভিযোগ করেন, আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নড়িয়া কমিটিতে আমাকে আহ্বায়ক করার কথা ছিল। কিন্তু করা হয়নি। এখানেও প্রত্যাশিত পদ দেওয়া হয়নি।

সংগঠক রবিউল হাসান বলেন, জুলাই আন্দোলনে আমরা মাঠে ছিলাম, রক্ত দিয়েছি। যে পদে রাখা হয়েছে, তার চেয়ে ভালো পদ আমি ডিজার্ভ করি।

যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম জানান, কমিটিতে আমাকে রাখা হয়েছে, এটা পর্যন্ত জানতাম না।

নবগঠিত কমিটির আহ্বায়ক কাওসার মৃধা বলেন, ফেসবুকে পাঁচজনের পদত্যাগের বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পাইনি।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন এটা গণমাধ্যম থেকে জানলাম। অফিসিয়ালি এখনো কোনো পদত্যাগপত্র পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। সামনে আরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X