চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর সেচে থানা লুটের অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও বিপুল গুলি উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও বিপুল গুলি উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও বিপুল গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের বিশেষ দল। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) ভোরে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন মো. সাকিব (২১) ও মো. শাহেদকে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ ধারণা করছে , উদ্ধারকৃত অস্ত্রগুলো খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছিল।

বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর একই দিন বেলা দুইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও ৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র-গুলি প্লাস্টিকের প্যাকেটে আবৃত করে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল।

সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রামের রাউজানে এক বিএনপি কর্মীকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই যুবকের তথ্যে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে।

গ্রেপ্তার দুজনের তথ্যে এর আগে ভোরে ৪টি বিদেশি পিস্তল ও ১টি রিভলবার, ৪২টি রাইফেলের গুলি, ১৯টি পিস্তলের গুলি, শটগানের ১৬টি কার্তুজ, ৭টি খালি ম্যাগাজিন, ১টি রকেট ফ্লেয়ার, ২টি রামদা, ৫০টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ছাড়া ৯৬ হাজার টাকা জব্দ করে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুকুর সেচে যে দুটি অস্ত্র এবং গুলি উদ্ধার করা গেছে, সেগুলো গত বছর রাউজান থানা থেকে লুট করা হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মুহাম্মদ রাসেল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছিল। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রাউজানের আবদুল হাকিম হত্যা মামলায় এ পর্যন্ত মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ঘটনার পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন, রাউজানে মোট ৬টি দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে পুলিশ তাদের সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X