ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিএনপি। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে উপজেলাজুড়ে এ কর্মসূচি চলছে।

কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (১০ নভেম্বর) ভালুকা সদর ও মেদুয়ারী ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, বর্তমান সময়ের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ এ সেবায় উপকৃত হচ্ছেন।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমরা যখন কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাই তখন বিভিন্ন মানুষ আসে চিকিৎসার জন্য টাকা চায়। তখন আমরা যে টাকা দেই, তা ডাক্তার খুঁজতেই চলে যায়। এ উপলব্ধি থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এ কার্যক্রম তত্ত্বাবধান করবেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ, কারও যদি উন্নত চিকিৎসা বা অপারেশন প্রয়োজন হয় তারও ব্যবস্থা করা হবে। অসহায় মানুষের দোর গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ আয়োজন।

তিনি আরও বলেন, ধাপে ধাপে ভালুকার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে। যাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X