সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হঠাৎ ডিসি সারোয়ারের অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত শাহ আরেফিন টিলায় হঠাৎ অভিযান চালিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা
সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত শাহ আরেফিন টিলায় হঠাৎ অভিযান চালিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত শাহ আরেফিন টিলায় হঠাৎ অভিযান চালিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্সের কর্মকর্তারা।

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এ সময় বলেন, যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস থেকে রক্ষা করা হবে। আর যাতে এ এলাকার প্রকৃতির ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে প্রশাসন।

তিনি জানান, একটি অপরাধী চক্র শাহ আরেফিন টিলাকে ধ্বংস করে ফেলেছে। এর সঙ্গে যেই জড়িত থাকুক যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসব। কারণ তাদেরও দায়িত্ব আছে, তারা শুধু জনপ্রতিনিধি নন তারা সরকারেরও প্রতিনিধি।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X