কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : প্রেস সচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে। খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন। যেটা ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে।

তিনি আরও বলেন, আপনারা যখন বিদেশের কোনো ইলেকশন দেখবেন টেরই পাবেন না যে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসঙ্গে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে এ দলের আলাপ-আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিজ করেছে, বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে।

রাজনৈতিক দলদের মতবিরোধের বিষয়ে প্রেস সচিব বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি, তারা ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন। ৯ মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে।

তিনি বলেন, আমরা আশা করছি, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ সেটা কিছু সময়ের মধ্যে ঐক্য হবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। অলরেডি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় দলগুলো নির্বাচনমুখী। আমরা ভালো একটা নির্বাচন দেখব। ইলেকশনের জোয়ার বইছে।

তিনি বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারা দেশে ৭টি বাসে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এটা আওয়ামী লীগের লোকজন করেছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকা। তার বাড়ি গোপালগঞ্জে। এ ছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এ কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল।

শফিকুল আলম বলেন, নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। তিন মাসের মধ্যেই কিংবা কমের মধ্যেও নির্বাচন হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। আমাদের কথা হচ্ছে নিশ্চিত থাকেন, খুব সুন্দর একটা নির্বাচন হবে। চারটা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছেন ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, ওসি মো. হিলাল উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X