মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের চিত্র। ছবি : কালবেলা
মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের চিত্র। ছবি : কালবেলা

মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসভবনের ভেতরে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমি বাসভবনে একাই থাকি। খবর পেয়ে এসে দেখি ভেতরে আগুন জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণরূপে নির্ধারণ করা যায়নি।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকারিয়া হায়দার বলেন, ‘৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক যন্ত্রের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সময় সংবাদকর্মীরা ঘটনাস্থলে প্রবেশ করে অগ্নিকাণ্ডে বশীভূত স্থানের চিত্র ধারণের চেষ্টা করলে সেখানে ডিউটিতে থাকা কিছু পুলিশ সদস্য তাদের বাধা দেন ও ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X