সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর-২ আসনের জন্য এনসিপির মনোনয়ন কিনলেন মিরাজ

মোহাম্মদ মিরাজ মিয়া। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মিরাজ মিয়া। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চাঁদপুর-২ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চাঁদপুর-২ আসনটি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ড. মো. জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকী।

মোহাম্মদ মিরাজ মিয়া ১৯৯৮ সালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নন্দীখোলা গ্রামে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়।

মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, হাউস অব ডিবেটরস, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মতলব ইত্যাদি সংগঠনেও দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X