রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতরা হলেন সাড়ে ৫ বছর বয়সি শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রামেক হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে মৃতদের কারোই সম্প্রতি কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মৌসুমে ১৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X