মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স
পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সাদাদ ওরফে চাঁদ (৭) বড় কালিয়ান গ্রামের ফেরদৌসের ছেলে। তাসফিয়া আক্তার (৮) উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে। তারা দুজন সম্পর্কে মামা-ভাগ্নি। কয়েক দিন আগে তাসফিয়া আক্তার তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১১টার সময় ঐ বাড়ির তিন শিশু প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ির পেছনে পুকুর পাড়ে যায়। এর মধ্যে সাদাদ ও তাসফিয়া পুকুরের পানিতে পড়ে গেলে অপর শিশু বাড়িতে গিয়ে জানায়।

তাৎক্ষণিক বাড়ির লোকজন এসে দেখে সাদাদ ও তাসফিয়া পুকুরের পানিতে ভাসছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X