মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির জনসভায় বক্তব্য দেন মুশফিকুর রহমান। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির জনসভায় বক্তব্য দেন মুশফিকুর রহমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতেই নিরাপত্তা উপদেষ্টা ডা. খলিলুর রহমানের ভারত সফর। এটি আঞ্চলিক শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। আশা করি, এর মাধ্যমে আঞ্চলিক একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ কারও বিরুদ্ধে যুদ্ধ নয়— বরং শান্তি ও সহাবস্থানের পথ খুঁজবে।

নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল। এবার মানুষ অধিক আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে।

বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দিনশেষে বিএনপিই বিজয়ী হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X