বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

বরিশালে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়েছে মাসুদ হাওলাদার মাসুম ওরফে প্রকাশ মাসুম নামের এক মামলার আসামি। এ সময় পুলিশের অভিযানিক দলের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে আসামির সহযোগীরা।

হামলায় ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম হোসেন, এটিএসআই জাহিদুর রহমান এবং এএসআই বোরহান।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর ভাটারখাল পাইকারি কাঁচাবাজার সংলগ্ন ডিসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় অভিযুক্তের স্ত্রী এবং ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— রাইজুল ইসলাম রিফা, অভিযুক্ত মাসুমের ভাই মো. সোহেল হাওলাদার, বোন শিল্পি বেগম ও স্ত্রী নাসরিন জাহান রিমি।

তা ছাড়া আটক চারজনসহ ১৫ জনের নামে এবং অজ্ঞাত ৭০ জনকে অভিযুক্ত করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এটিএসআই মাহবুব আলম। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই এবং হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে স্টিমারঘাট এলাকায় একটি মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ হাওলাদার মাসুমকে গ্রেপ্তার করতে যান তারা। মাসুম ওই এলাকার ভাটারখাল কলোনির রুস্তম হাওলাদারের ছেলে।

ফাঁড়ি ইনচার্জ আরও জানান, মাসুমকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের সদস্য এবং সহযোগীরা রড, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা করে। একপর্যায়ে মাসুম ফাঁড়ি ইনচার্জের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, আসামি মাসুম পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X