পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

সালিশে যাওয়ার পথে বিএনপি নেতা নিহত

নিহত পারভেজ হোসেন। ছবি : সংগৃহীত
নিহত পারভেজ হোসেন। ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরামে স্থানীয় একটি সালিশে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরশুরাম-সুবার বাজার সড়কের কাউতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (৫৮) উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি ঐ এলাকার ৯নং ওয়ার্ডের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে উপজেলা বিএনপির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ কালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিশ বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিশে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

নুরুল করিম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিজকালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা সদরের একটি শালিশ বৈঠক আহ্বান করা হয়। সালিশে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিএনপি নেতা পারভেজ ও হারুন মোটরসাইকেলে করে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দুর্ঘটনায় দুজনে আহত হলে পারভেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে পারভেজ নামের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X