রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক নেতাকে শোকজ

শোকজ প্রাপ্ত বিএনপি নেতা আকমল হোসেন চৌধুরী (বৃত্তাকার চিহ্নিত)। ছবি : কালবেলা
শোকজ প্রাপ্ত বিএনপি নেতা আকমল হোসেন চৌধুরী (বৃত্তাকার চিহ্নিত)। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রোববার (১৬ নভেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের নমিনেশন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীর একতায় একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক মিডিয়াসহ সর্বত্র ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আপনি (আকমল হোসেন চৌধুরী) রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দ্বায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আপনাকে এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা গেল। অন্যথায় আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু কালবেলাকে বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের সঠিক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : ডিআইজি রেজাউল

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা।

এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X