কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও গ্রামীণ ব্যাংকে আগুন

অ্যাম্বুলেন্সে দেওয়া আগুন নেভায় ফায়ার সার্ভিস ও সড়কে ফেলে রাখা গাছ সরানো হয়। ছবি : কালবেলা
অ্যাম্বুলেন্সে দেওয়া আগুন নেভায় ফায়ার সার্ভিস ও সড়কে ফেলে রাখা গাছ সরানো হয়। ছবি : কালবেলা

গাজীপুর ও বগুড়ার পর এবার কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়াও এ জেলায় সড়কে গাছ কেটে অবরোধ ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স।

রোববার (১৬ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন লাগিয়ে দেয়। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে বড় একটি লিচুগাছ কেটে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রোববার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এলাকায় এসে সড়কের পাশে থাকা লিচুগাছটি কেটে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে, পরে সড়ক চলাচলের জন্য স্বাভাবিক হয়।

অন্যদিকে সোমবার ভোরে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নি সংযোগ ও দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে গাজীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও রুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

পরে রোববার (১৬ নভেম্বর) ভোরে ‎বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে । তবে এতে কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X