ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা ডুবে প্রাণ গেল ২ কৃষকের

স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরের পদ্মা নদীর শাখায় (ক্যানাল) এ নৌকাডুবির ঘটনা ঘটে।

তারা হলেন- মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, প্রতিদিন রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখ ক্ষেতে কাজ করতে বের হয়। আজ সকালে তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতারে তীরে ওঠে। বাকি দুজন কৃষক নদীতে ডুবে যায়। স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

জীবিত ফেরা শরিফুল ইসলাম বলেন, আমরা ডিঙি নৌকাতে ৪/৫ জন প্রতিদিন এভাবেই নদী পার হই। পারাপারের মাঝপথে আমি নৌকার মালিক মামুনকে বলি, নৌকা দুলছে কেন? মামুন বলে, কোনো সমস্যা হবে না। তার কিছুক্ষণ পরেই নৌকা ডুবে যায়। সাঁতার জানায় আমরা উঠে আসি, বাকি দুজন ডুবে যায়।

ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, মঙ্গলবার সকাল ৬টার দিকে ডিঙি নৌকাযোগে চার কৃষক পদ্মা নদীর শাখা (ক্যানাল) পেরিয়ে আখ ক্ষেতে কাজ করার জন্য যাচ্ছিলেন। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাধু সাঁতরে কিনারায় উঠে আসে। তবে সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেন নামের বাকি দুজন কৃষক মারা যায়।

লক্ষীকুন্ড্রা নৌ-ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙি নৌকা পারাপারের সময় দুজন কৃষকে মারা গেছেন পরবর্তীতে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X