সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। ছবি : কালবেলা

সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাভার হাইওয়ে থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক ও মালিক সড়কে নেমে এ অবরোধ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আটকে পড়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করে বলেন, এ বছর সাভার অঞ্চলে সরকারের নির্দেশে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে ভাটাগুলোতে কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে মালিকদের। পাশাপাশি হাজারো শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন থাকার কারণে শ্রমিকদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকরা আরও বলেন, অযৌক্তিকভাবে ভাটা বন্ধ রাখা হলে এর দায় সরকারকেই নিতে হবে। ভাটা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, ‘ইটভাটা সচল করার দাবিতে ভাটার মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এদিকে অবরোধ থামাতে পুলিশের পক্ষ থেকে আলোচনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে ভাটা মালিক ও শ্রমিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X