সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও জরিমানাকে কেন্দ্র করে ঢাকার সাভারে সড়ক অবরোধ। ছবি : কালবেলা
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও জরিমানাকে কেন্দ্র করে ঢাকার সাভারে সড়ক অবরোধ। ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও জরিমানাকে কেন্দ্র করে ঢাকার সাভারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালক।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা মহাসড়কের ওপর অবস্থান নেন। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে সাভার হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকটি অটোরিকশা আটক করে এবং প্রতি চালকের কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা করে জরিমানা আদায় করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা।

অটোরিকশা চালকদের দাবি, জরিমানার নামে হয়রানি এবং মহাসড়কে চলাচলে বাধা দেওয়ায় তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে। এসব দাবির প্রতিবাদে তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম। এ সময় ওসি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

ওসির আশ্বাসে চালকরা দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘ যানজটের অবসান ঘটে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। তবে দাবি আদায়ের উদ্দেশ্যে এদিন চালকরা নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়ক অবরোধ করেন বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X