মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত
ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে কারখানায় হঠাৎ আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ সময় কারখানার আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল থাকায় আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণ এসেছে। এখন সেখানে নজরদারি রয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X