মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

নাটোরের নলডাঙ্গায় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গায় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, তাদের পরিবার আজ দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলাদেশ সরকার যদি পরশ বড়ুয়া ও অনুপ চেটিয়াকে ফেরত দিয়ে থাকে, তাহলে একই আইনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে শাস্তির মুখোমুখি করতে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান দেবে, এটাই আমরা ইন্ডিয়ার সরকারের কাছে প্রত্যাশা করি।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়ীয়া বাজারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে (আওয়ামী লীগ নেতাকর্মীদের) এ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা শুধু নিজের পরিবারকে ধ্বংস করেনি, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগের লোকেরা মাথা উঁচু করে কথা বলতে পারে না।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X