চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে আরিয়ান ও সাদিয়া নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলেন—শ্রীরামপুর গ্রামের আহসান হাবীবের ছেলে আরিয়ান (২২ মাস) ও সালাহউদ্দিনের মেয়ে সাদিয়া (২১ মাস)। সম্পর্কে দুই শিশু আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

শিশুদের চাচা মোসলেম মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল সাদিয়া ও আরিয়ান। হঠাৎ দুজন পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় পুকুরপাড় দিয়ে এক নারী যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X