কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

আটক দর্শনার্থী মজু মিয়া। ছবি : কালবেলা
আটক দর্শনার্থী মজু মিয়া। ছবি : কালবেলা

কুমিল্লা জেলা কারাগারে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কারাগারের আরপি গেটের ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃত দর্শনার্থী মজু মিয়া তিতাস থানার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লা কারাগারে প্রবেশকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী আলভি ও কারারক্ষী রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি মাদকটি নিজে সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন ও স্মৃতি আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X