কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৯০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

অন্যদের সঙ্গে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
অন্যদের সঙ্গে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেপ্তার দুজন হলেন- মো. আলী (৪৮) ও মো. ইব্রাহীম (১৯) ।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়েরবাগ এলাকার জোড়াখাম্বার সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আলী ও মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করে ডিবির টিম।

এ সময় তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা দেশের বিভিন্ন জেলা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১০

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১১

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১২

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৩

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৪

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৫

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৬

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৭

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৮

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৯

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X