বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

জামায়াতের সুধী সমাবেশে বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা
জামায়াতের সুধী সমাবেশে বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা

পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমরা দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন, তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন। ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারা দিতে হয় না, মন্দিরও পাহারা দিতে হবে না। ওপেন থাকবে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎকেও এ সময় স্মরণ করেন তিনি।

জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর কখনও কোনো দুর্নীতি ছিল না উল্লেখ করে শামীম সাঈদী বলেন, কেউ যদি ৩/৪ কোটি টাকা খরচ করে, তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না। আপনার ভোট যদি কিনেই নেয়, তাহলে কেন উন্নয়ন করবে। ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। এমনভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগমপাড়া হবে কানাডায়। এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

শামীম সাঈদী আরও বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করছি। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X