সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি-ডামি, দিনের ভোট রাতে এ দেশে আর হবে না।’

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠ স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দেশে এখন নির্বাচনী আমেজ, মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর বলেন, দল আমাকে যে মনোনয়ন দিয়েছে, সেটা আমার নয়, এটা আপনাদের, গোপালগঞ্জের তৃণমূল নেতাকর্মীর। তিনি বলেন, যদি আমি এমপি নির্বাচিত হই, তবে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাতে চাই।

এ ছাড়া তিনি গোপালগঞ্জ সদর আসনের প্রতিটি ইউনিয়নে মডেল মন্দির তৈরির প্রতিশ্রুতিও দেন।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। শুরু থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগানের মাধ্যমে মাঠ ভরে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X