বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাল টাকার নোটসহ আটক ২

নাটোরের বড়াইগ্রামে জাল টাকার নোটসহ আটক ২। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামে জাল টাকার নোটসহ আটক ২। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত বামিহালি বাজার ও রহিমের মোড় বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়ারা হলেন বনপাড়া পৌরসভার হারোয়া এলাকার রহিমের বটতলার মুদির দোকানি সফিকুল মোল্লা ও বামিহালি বাজারের তেল ব্যবসায়ী ফারুক হোসেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিকুল মোল্লা জাল নোট প্রসারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সফিকুল মোল্লা জানান, বড়াইগ্রামের দয়ারামপুর শাখার ‘আভা এনজিও’-এর মাঠ কর্মী ইমরান হোসেন (৩৫) তার কাছে জাল নোট সরবরাহ করতেন।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার কালবেলাকে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের কাছে ৫০০ টাকার দুইটি জাল নোট পাওয়া গেছে। পাশাপাশি জাল নোট চক্রে আরও কেউ যুক্ত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাজারে সম্প্রতি জাল নোটের প্রচলন বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। পুলিশের এ অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X