কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিসে আগুন। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিসে আগুন। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখা অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ব্যাংকটির সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে।

বিপ্লব দাস নামে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। পরে আর কিছু টের পাইনি। সকালে উঠে দেখি, অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।’

সরেজমিনে পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক শাখায় গিয়ে দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় অফিস। একই সড়কের কিছু দূরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি। গ্রামীণ ব্যাংকের অফিসের গ্রিলে টাঙানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ আছে। তবে আগুন দেওয়ার বিষয়ে বাড়ির মালিক ও ভাড়াটেরা কেউ কিছু দেখেননি বলে জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বলতে পারেননি। তবে ধারণা করছি রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুনের আঁচ সাইনবোর্ডে লেগেছে। আগুন কেউ দেখেননি। কেউ নেভাননি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রল জব্দ করে পুলিশ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X