ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী। ছবি : কালবেলা
পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী। ছবি : কালবেলা

দীর্ঘ ১৭ বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় অবশেষে পদত্যাগ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। চমকপ্রদভাবে দল থেকে নিজেকে ‘পবিত্র’ ও ‘পাপমুক্ত’ করতে তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেন।

পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের পর জনসমক্ষে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি দীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তুষার আলী বলেন, ‘আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তবু দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু যখন বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এ ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এ অমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির এ রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।’

এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। কী কারণে তিনি আজ এ পদত্যাগ করেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমি জানি না। তবে আমি তার সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X