ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে সন্ধ্যায় এক পক্ষের অবস্থানকালে অপরপক্ষের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, আধিপত্যের পেছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেলার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, রাবার বুলেটে আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X