কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি : কালবেলা
সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত। ছবি : কালবেলা

সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টায় কুলাউড়া থেকে উদ্ধার ট্রেন এসে কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, এদিন রাত ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী তেলবাহী ট্রেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে লাইনচ্যুত হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রুমান আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পরে রাত ১০টায় কুলাউড়া থেকে উদ্ধার ট্রেন এসে তিন ঘণ্টা কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কুলাউড়া রেল স্টেশন মাস্টার মো. রুমান আহমদ বলেন, কুলাউড়া থেকে উদ্ধার ট্রেন দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শেষ করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X