কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

অসহায় বিধবা নারীর ১ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রদল 

ধানক্ষেতে দাঁড়িয়ে ঝিনাইদহ কালীগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ধানক্ষেতে দাঁড়িয়ে ঝিনাইদহ কালীগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই নারীর এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর ১ বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে দেন ইউনিয়ন, উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পন্ন করেন। এতে উপকৃত হন অসহায় ওই নারী। যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না।

ভুক্তভোগী অসহায় নারী ডলি বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিলেন। আমার স্বামী বেঁচে নেই। দুইটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে দিয়েছি আর ছোট মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে।’

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মৌসুম উদ্দিন শোভন বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X