হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া জামায়াতের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দেওয়া জামায়াতের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারী নেতাকর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের রাজনীতি করায় বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলায় আসামি ছিলেন বলে জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে ওই জামায়াতের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জামায়াতের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

এ বিষয়ে ছাত্রশিবির কর্মী মেহেদী হাসান নিশাত বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের কর্মী ছিলাম। আওয়ামী লীগ সরকারের আমলে আমার নামে ৫টি মামলা হয়। গত ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে জামায়াতের কোনো নেতাকর্মী আর আমাকে চেনে না। দেখা হলেও কথা বলে না! আমার সকল মামলার জামিন করিয়েছেন লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। তাই আমি বিএনপিতে যোগদান করেছি।

জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, আমার ছেলে ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমার ছেলের নামে ১৭টি মামলা হয়। কিন্তু সরকার পতনের পর ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করেনি জামায়াতের নেতারা। জামায়াতের রাজনীতি করে আমি এখন সর্বস্বান্ত। তবুও এই সুদিনে কোনো মূল্যায়ন পাইনি। তাই বিএনপিতে যোগদান করছি।

এ বিষয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমরা দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার আদর্শে বিশ্বাসী। আজকে যারা জামায়াত থেকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের দলে যোগদান করেছে তাদের স্বাগত জানাই।

এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X