চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

তাহাজ্জুদের নামাজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসাশিক্ষার্থী

আকরাম হোসেন। ছবি : সংগৃহীত
আকরাম হোসেন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) লক্ষ্মীপুরের কমলনগর চর কাদিরা ইউনিয়নের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

এর আগে ভোর রাতে উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আকরাম হোসেন (১২) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের বড় ছেলে।

জানা গেছে, ভোরে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে আকরাম। নামাজের সালাম ফেরানোর আগ মুহূর্তে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। পাশে থাকা শিক্ষার্থীরা ও শিক্ষকরা মিলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মাদ্রাসার পাশের মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা আকরামের মামা মাওলানা বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

আকরামের সহপাঠী আব্দুল হান্নান বলেন, আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। তাকে হারানোর পর আমাদের মধ্যে এক ধরনের শূন্যতা বিরাজ করছে।

মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, আকরাম খুবই ভালো শিক্ষার্থী ছিল। কখনো তার নামে কোনো অভিযোগ পাওয়া যেত না। খুবই নম্র এবং ভদ্র ছিল।

আকরামের মামা মাওলানা বোরহান উদ্দীন বলেন, আকরামকে বিকেল সাড়ে ৪টায় লক্ষ্মীপুরের কমলনগরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাকে হারিয়ে তার বাবা-মা বাগরুদ্ধ হয়ে গেছেন।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মহিউদ্দিন বলেন, আকরাম ১৫ পারা শেষ করে ১৬ পারায় ছিল। খুব শিগ্‌গির তার হিফজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। তার পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিক।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি আমরা শুনেছি। তার পরিবারের তাকে নিয়ে নিজ গ্রামে দাফন সম্পন্ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X