সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ : টুকু

সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী। তিনি ঐক্যের প্রতীক। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রাণ, তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে ঘরে ঘরে ও মসজিদে পবিত্র কোরআন শরিফ, দরুদ শরিফ ও ফাতেহা পাঠ করে আল্লাহপাকের দরবারে দোয়া করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।

জেলা বিএনপির দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে দলের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X