মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ভারত অনুমতি না দেওয়ায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্যের চালান

ভুটানের পণ্যের চালান আটকা বুড়িমারীতে। ছবি : সংগৃহীত
ভুটানের পণ্যের চালান আটকা বুড়িমারীতে। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের একটি পরীক্ষামূলক পণ্যের চালান আটকে রয়েছে। বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের অনুমতি না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসা চালানে রয়েছে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ক্যান্ডি ও শ্যাম্পু। শুক্রবার (২৮ নভেম্বর) থেকে কনটেইনারটি বুড়িমারী বন্দরের মাঠে পড়ে আছে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংককের রপ্তানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং কোম্পানি ছয় ধরনের পরীক্ষামূলক এ চালানটি বাংলাদেশে পাঠায়। পরে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন বুড়িমারীতে পাঠায়। তবে বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেডের একাধিক চেষ্টার পরও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর চালান গ্রহণ করেনি।

বেনকো লিমিটেডের স্বত্বাধিকারী ফারুক হোসেন জানান, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস বাংলাদেশ-ভারত সড়কপথ ব্যবহারে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের কোনো অনুমতি দেয়নি, ফলে চালানটি বুড়িমারীতেই আটকে আছে।

অন্যদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভুটানের চালানের কাস্টমস কার্যক্রম বাংলাদেশ পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। ভারত অনুমতি দিলেই রুট পারমিট অনুযায়ী পণ্য ভুটানে পাঠানো হবে।

২০২৩ সালের মার্চে বিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) সড়কপথে পণ্য পরিবহন প্রটোকল সই হয়। পরের বছর ভুটানে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে পরীক্ষামূলক দুটি চালান ভুটানে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারই অংশ এ চালানটি, যা আপাতত আটকে রয়েছে ভারতের অনুমতির অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X