বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম
অনলাইন সংস্করণ

উন্মুক্ত আলীবান্দা ইকো-ট্যুরিজম, ছাড়া হলো ৫ হরিণ

সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রে বেষ্টনীতে ৫টি মায়াবী চিত্রল হরিণ অবমুক্ত। ছবি : কালবেলা
সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রে বেষ্টনীতে ৫টি মায়াবী চিত্রল হরিণ অবমুক্ত। ছবি : কালবেলা

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বেষ্টনীভুক্ত এলাকায় ৫টি মায়াবী চিত্রল হরিণ অবমুক্তির মধ্য দিয়ে কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি চালু হয়।

ইকো-ট্যুরিজম কেন্দ্রটিতে ইতোমধ্যে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ওয়াচ-টাওয়ার ও এক কিলোমিটার দীর্ঘ কংক্রিটের ফুটট্রেইল, যার মাধ্যমে পর্যটকরা কাছ থেকে উপভোগ করতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য। তবে হরিণ না থাকায় এতদিন কেন্দ্রটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। হরিণ অবমুক্তির খবর ছড়িয়ে পড়তেই পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এদিকে এই কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর অন্তর্ভুক্ত হওয়ায় জনপ্রতি অতিরিক্ত ৩০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এতে অনেক পর্যটক আলীবান্দায় যেতে নিরুৎসাহিত হচ্ছেন। তারা করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্রের মতো জনপ্রতি ৪০ টাকা হারে রাজস্ব নির্ধারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ৫টি চিত্রল হরিণ অবমুক্তির মাধ্যমে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র এখন সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত। পর্যটকদের দাবির বিষয়ে বন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X