ফটিকছড়ি (চট্টগ্রাম) ফটিকছড়ি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাছে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে সোহেল মিয়া নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল গ্রামের উদালিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া (২১) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভুজপুর এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

উদালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজান কালবেলাকে বলেন, মরদেহের হাত-পা গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। শরীরে একাধিক ধারালো অস্ত্রের জখম ও পিটুনির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুজপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X