সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নাসির উদ্দীন (৫৫) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

নিহতের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গত রোববার তাদের কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি প্রতিবেশীর কাছে নালিশ করতে যাই। এ সময় আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির, অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ আরও কয়েকজন মিলে আমি ও বড় ভাই নাসির উদ্দীনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন নাসির উদ্দীন। পরে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার পর আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে রোববার সোনারগাঁ থানায় মামলা করেছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X