মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের বাথরুমে নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার। ছবি : কালবেলা
মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার। ছবি : কালবেলা

মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষণিক সবধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পান তিনি। পরে ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও আস্তে আস্তে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত সেবিকা।

এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে তাৎক্ষণিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছে বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, ‘নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক সেবা প্রদান করায় উন্নতির দিকে যাচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এ ছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X