সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে আছেন। তার নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার আরোগ্য কামনায় ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় প্রয়াত এম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডা. এম. এ. লতিফ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন, জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দীন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, থানা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X