সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সদস্যদের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সদস্যদের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা

ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলের ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি) নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সাভারের জয় রেস্তোরাঁয় দীর্ঘ আলোচনা ও সমন্বয় সভা শেষে চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অপু ওহাবকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কমিটির আহ্বায়ক অপু ওহাব বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্য প্রবাহ,পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই টিআরসি (TRC) যাত্রা শুরু করেছে।

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, TRC সাভার-আশুলিয়া, ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সংগত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে বাংলাভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানী, দৈনিক কালবেলা ও এখন টেলিভিশনের সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, একুশে টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরকে।

সংগঠনের অপর সদস্যরা হলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু, ডিবিসির জেলা প্রতিনিধি শফি মাহমুদ চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হাসিব দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাইয়ান বিন আমিন, স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, মাইটিভির সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খাইরুল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন, বাংলা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশীদ, মাই টিভির আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন, বিজয় টিভির আশুলিয়া প্রতিনিধি সোহেল আহমেদ, চ্যানেল এস-এর আশুলিয়া প্রতিনিধি জাহিদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X