চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংকে আগুন

কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দিনভর বন্ধ ছিল ব্যাংকের সব ধরনের কার্যক্রম। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে সার্ভার কক্ষের বেশ কিছু আইটি যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও নেটওয়ার্ক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকের মূল কক্ষ, লকার ও নথিপত্র অক্ষত রয়েছে।

ব্যাংক শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ধোঁয়া বের করতে বেশ সময় লাগায় ব্যাংকের কার্যক্রম দিনভর বন্ধ রাখতে হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এদিকে ব্যাংক হঠাৎ বন্ধ হয়ে পড়ায় গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠে। লেনদেন করতে আসা অনেকে ব্যাংকের সামনে ফিরে যেতে দেখা যায়।

মহিচাইল এলাকার গ্রাহক সেলিম বলেন, ‘বিকেলে টাকা তুলতে হবে, তাই সকালে ব্যাংকে এসেছিলাম। এসে দেখি সব বন্ধ। আগুন লেগেছে শুনে ভয় পেলাম—আমাদের হিসাব-কিতাবের কোনো সমস্যা হবে কিনা।’

আরেক গ্রাহক হাসিনা আক্তার জানান, ‘টাকা জমা দিতে এসে দেখি ফায়ার সার্ভিস কাজ করছে। ব্যাংক বন্ধ থাকবে জানলে সকালে আর বাড়ি থেকে বের হতাম না।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সপ্তাহ শেষের এক দিন আগে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন ব্যাহত হয়েছে। বিশেষ করে দোকানপাটের দৈনন্দিন বিক্রির টাকা জমা দিতে সমস্যা হয়েছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার কক্ষ পুনরায় সচল ও যন্ত্রপাতি মেরামতের পর দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। গ্রাহকদের হিসাব, লকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X