চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন বিদেশি মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। ছবি : কালবেলা
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন বিদেশি মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ কার্টন বিদেশি মন্ড সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশ থেকে ছয়টি লাগেজে থাকা মোট ৮০০ কার্টন বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এর কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের ধারণা, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা। সিগারেটগুলো অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়েছিল।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বেলা প্রায় ১১টার দিকে অ্যারাইভাল হল এলাকায় নজরদারির সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা লাগেজগুলো শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখানে বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়। লাগেজগুলোর কোনো দাবিদার বা মালিক শনাক্ত না হওয়ায় এসব মালামাল পরিত্যক্ত ঘোষণা করে জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিদেশি সিগারেট দুভাবে আমদানি করার সুযোগ আছে; সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে। সাধারণ আমদানির মাধ্যমে সিগারেট আনতে হলে উচ্চ শুল্ক-কর পরিশোধ করতে হয়। শুল্কমুক্ত সুবিধায় নির্দিষ্ট পরিমাণে বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে আমদানি করা যায়।

বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হয়। কিন্তু এই শুল্ক-কর পরিশোধ করে বন্দর দিয়ে সিগারেট আমদানির নজির নেই। তবে বন্ডেড ওয়্যার হাউসগুলো শুল্কমুক্ত সুবিধায় সামান্য পরিমাণে সিগারেট আমদানি করছে। বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ইজি ও মন্ড ব্র্যান্ডের মতো সিগারেট আনার প্রবণতা বেড়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার করা সিগারেট অবৈধভাবে দেশে প্রবেশের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X