হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, সন্দেহের জেরে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী

ঘাতক নুর আলীকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক নুর আলীকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে নুর আলীর সঙ্গে একই উপজেলার সানখলা গ্রামের ফারজানা আক্তারকে বিয়ে হয়। বিয়ের পর নুর আলী স্ত্রীকে নিয়ে শায়েস্তাগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সম্প্রতি স্ত্রী ফারজানার হাতে এক জোড়া স্বর্ণের বালা দেখে স্বামী সন্দেহ করে ঝগড়া করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

আরও জানা গেছে, রোববার সকাল ১০টায় ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বামী। হাসপাতালে স্ত্রীর মৃত্যু হলে পুলিশ সদর হাসপাতাল থেকে স্বামী নুর আলীক আটক করে।

নিহত ফারজানার মা আছমা খাতুন বলেন, আমি মেয়েকে এক জোড়া স্বর্ণের বালা দিয়েছি। কিন্তু তার স্বামী সন্দেহ করে ঝগড়া শুরু করে। আজ তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X