মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ছবি : কালবেলা
কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ছবি : কালবেলা

মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়তে শুরু করছে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে ইতোমধ্যেই। রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শীতের স্বাভাবিক নিয়মেই এখন প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে; সেইসঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এখনো মৃদু শৈত্যপ্রবাহ বলা যাবে না। কারণ ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তখন শৈত্যপ্রবাহ বলা যায়। তবে এ অঞ্চলে পাঁচ দিন পরে শীতের বাড়ার আশঙ্কা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত দুদিন ধরে একই তাপমাত্রা বিরাজ করছে। সেইসঙ্গে ভোরে বাতাসের আর্দ্রতা থাকছে ৯৯ শতাংশ। তবে সকাল ৯টায় এ আর্দ্রতা ৭৮ শতাংশে এসে দাঁড়াচ্ছে। তা ছাড়া গত কয়েকদিন ধরে দুপুরের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আগামী ৫ দিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করতে পারে। এরপর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বর মাস তাই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনাই বেশি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X