পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ছবি : কালবেলা

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কমেনি শীতের দাপট।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

করিম আলী নামের এক দিনমজুর বলেন, হঠাৎ ঠান্ডা অনেক বেড়ে গেছে। সকালবেলা কাজ করতে নামলেই হাত-পা জমে আসে। তবে বেলা বাড়লে থাকছে গরম আবহাওয়া।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।

তিনি আরও বলেন, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X