চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে : সালাহউদ্দিন

বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে প্রথমেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের প্রথম প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি।

রোববার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) হারবাং বাজারে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হবে। তখনই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণটা বাধ্যতামূলক হবে। সুতরাং তার আগেই করতে হবে। ‎ তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে তা এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার নেতৃত্বের কারণে আপোষহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এ দেশের জনতা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ সতের বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এ কারণে আবার এ দেশের মানুষ তাকে গণতন্ত্রের মা উপাধী দিলেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার সুস্থতা কামনা করে আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি।

সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে এবং তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা প্রচারে নামবেন। দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X