কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বিদ্যালয়ে অতিথি হয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা

৬১ বছর পর নিজের শৈশব কাটানো বিদ্যালয়ে অতিথি হয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মহিলাবিষয়ক প্রশিক্ষক রায়হানুল ইসলামের সঞ্চালনায় মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছাত্র শিক্ষক বন্ধু ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্নীসহ ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও সাবেক শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিদ্যালয়ের ৩ শিক্ষকের স্মৃতিচারণ করে বলেন, অন্য স্যারদের তুলনায় ৩ জন স্যার আমার জীবনে ভিত্তি হিসেবে ভালো শিক্ষা দিয়েছেন। বর্তমান একজন শিক্ষকের বেতনের তুলনায় সেই সময়ের একজন শিক্ষকের বেতন ছিল খুবই কম। যার পরিমাণ ছিল ৩২ টাকা তারপরেও আন্তরিকভাবে শিক্ষা দিয়েছেন, তারই ফলশ্রুতিতে আমি আজ আপনাদের মাঝে।

ওই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি বলেন, আমার সামনে আজ অধিকাংশ মেয়ে ছাত্রী। কিন্তু ৬০ বছর আগে মেয়ে ছাত্রীর পরিমাণ ছিল খুবই কম। শতকরা ৮ থেকে ১০ জন মেয়ে ছাত্রী ছিল, তারা কমনরুমে বসে থাকত। যখন শিক্ষক ক্লাসে আসতেন, তখন তারা কমনরুম থেকে বের হয়ে ক্লাসে আসত। আবার যখন ক্লাস শেষ হতো তখন আবার শিক্ষকদের সঙ্গে কমন রুমে চলে যেত।

ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালো করে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। বহির্বিশ্বে চাকরি করে ভালো বেতন পেতে হলে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X