সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

পুকুরে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
পুকুরে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

‎ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে অ্যাম্বুলেন্স ‎চালাচ্ছিলেন চালক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি পড়ে যায় একটি পুকুরে। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্স চালককে আহত অবস্থায় উদ্ধার করে।

‎পরে স্থানীয়রা খবর দিলে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়নের মগ পুকুর পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

‎স্থানীয়রা জানায়, সকালে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। অ্যাম্বুলেন্সটি পুকুরের অনেকাংশে ডুবে যায়। চালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন।

‎বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন কালবেলাকে বলেন, অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘুমের ঘোরে গাড়িটি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অ্যাম্বুলেন্সটির বড় ধরনের ক্ষতি হয়নি। উদ্ধারকাজ শেষে দুপুরে চালক নিজেই গাড়িটি চালিয়ে গন্তব্যের দিকে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X