চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। ছবি : সংগৃহীত
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। ছবি : সংগৃহীত

কর্মস্থলে যোগদান করেই চট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে তাদের বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।

রোববার (৭ নভেম্বর) জেলা পুলিশের কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এমন নির্দেশনা দিয়েছেন নতুন পুলিশ সুপার।

এ সময় জেলার সব অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র পর্যায়ের কর্মকর্তা এবং সদ্য যোগদানকৃত সব ওসিরা উপস্থিত ছিলেন। তারা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে পুলিশ সুপারের দিকনির্দেশনাকে স্বাগত জানান।

এ সময় পুলিশ সুপার নবাগত ওসিদের প্রতি তার আস্থা প্রকাশ করে বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন এটাই জেলা পুলিশের প্রত্যাশা। জনগণের জন্য কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে।

এর আগে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন নতুন যোগদানকারী সব ওসিকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তিনি তাদের কর্মজীবনের নতুন দায়িত্বকে ‘চ্যালেঞ্জ ও সুযোগের সমন্বয়’ হিসেবে উল্লেখ করেন।

পুলিশ সুপার বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জন বিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সব অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে সব ওসিকে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্যে নির্দেশ প্রদান করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X