বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

২৩ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা পেলেন না হাফিজ

সাজাপ্রাপ্ত আসমি হাফিজুর রহমান গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত আসমি হাফিজুর রহমান গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৩ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি হাফিজুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাফিজুর রহমান জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ও ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রংপুরের এক তরুণীকে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার রায় হওয়ায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হাফিজুর দীর্ঘদিন পলাতক ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান কালবেলাকে বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হাফিজুর রহমানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X